সঠিক তদারকির অভাবে অনেক সময় নির্মাণের মান ক্ষতিগ্রস্ত হয় কিংবা বাজেট নির্ধারিত সীমার বাইরে চলে যায়। 'প্রাঙ্গণ'-এর অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার টিম নিশ্চিত করে শতভাগ কোয়ালিটি কন্ট্রোল, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা এবং নির্ভুল বাজেট ম্যানেজমেন্ট।
সাইটে রড বাঁধা, ঢালাই কনক্রিট মিক্সিং, কলামের রড পজিশনিং ও সাটারিং সঠিক ডিজাইনের সাথে মিল রেখে হচ্ছে কিনা তা সরাসরি সাইটে থেকে তদারকি করা। অভিজ্ঞ গ্র্যাজুয়েট ও কনস্ট্রাকশন সাইট সুপারভাইজার টিম প্রতিটি ধাপে স্ট্রাকচারাল সেফটি নিশ্চিত করে।
নির্মাণ কাজ শুরু করার আগেই কত পরিমাণ রড, সিমেন্ট, বালু বা ইট লাগবে এবং মোট খরচ কত হতে পারে তার সম্পূর্ণ নির্ভুল হিসাব (Bill of Quantities - BOQ) প্রস্তুত করা। এটি আপনার প্রজেক্টকে অহেতুক খরচ এবং ঠিকাদারী অপচয় থেকে শতভাগ মুক্ত রাখবে।
সাইট সুপারভিশন শিডিউল ঠিক করতে কিংবা প্রজেক্টের খরচের নির্ভুল এস্টিমেট বা BOQ তৈরি করতে আমাদের কল করুন।